ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বারহাট্টায় মুক্তিযোদ্ধাদের সাথে ধানের শীষের প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মতবিনিময়


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১-২০২৬ দুপুর ৪:৫১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোহাম্মদ আনোয়ারুল হক বারহাট্টার একাত্তরে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাগণের সাথে মতবিনীময় করেছেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ওসমান গনি তালুকদারের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জিপি এডভোকেট মোঃ মাহফুজুল হক, বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী, মুক্তিযোদ্ধা সাবেক ডিএডি মোঃ নূর উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলা বিএনপি’র সভাপতি মোস্তাক আহম্মেদ, সাধারণ সম্পাদক আশীক আহমেদ কমল, সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্কাছ আলীসহ বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণসহ প্রয়াত মুক্তিযোদ্ধাগণের পরিবারের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে ডাঃ আনোয়ারুল হক নাম উল্লেখ না করে বলেন, কোন কোন দল জুলাইয়ের গণঅভ্যূত্থানকে স্বাধীনতার মর্যাদা দেওয়ার চেষ্ঠা করছে। ১৯৭১ সালে তৎকালীন মেজর, পরবর্তিকালে যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, তিনি দেশের স্বাধীনতা ঘোষনা করেন। তার ডাকে সাড়া দিয়ে জীবনবাজি রেখে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। এই মহান স্বাধীনতার সমমর্যাদার আর কিছু হতে পারে না। মুক্তিযোদ্ধাদের উদ্দেশ করে তিনি বলেন, কোনটা সঠিক, আর কোনটা ভুল- তা আপনারা ভালো জানেন। জনসাধারনের মাঝে ভালোটা ছড়িয়ে দিয়ে তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে হবে।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে পা হারানো লোকমানকে হুইলচেয়ার দিল অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশন

মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

সিলেটে নকল ও নিষিদ্ধ পণ্য তৈরির কারখানায় যৌথ অভিযান: ১ জনের কারাদণ্ড, ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

উলিপুরে অটোরিকশার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু

কেশবপুরে পরকীয়া দেখে ফেলায় দম্পতিকে হত্যা: প্রেমিক যুগল গ্রেপ্তার

পোশাকশিল্প অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি

শ্রমিক অসন্তোষ ঘিরে টঙ্গীর শিল্পাঞ্চলে সতর্ক বিএনপি, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের অবস্থান

ওসমানীনগরে প্রেমিকার বাবার ছুরিকাঘাতে যুবক নিহত: মহাসড়ক অবরোধ

বেনাপোল সীমান্তের পেট্রাপোলে বিজিবি বিএসএফ উচ্চ পর্যায়ের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত

সরকারি অফিসে কর্মদিবসে জন্মদিন পালন: উলিপুরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাণ্ডে সমালোচনা

বিজ্ঞানের যুগেও উল্লাপাড়ায় হিজল গাছকে ঘিরে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ডালপালা

ধামরাইয়ে দুই ইটভাটায় অভিযান, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

মেহেরপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে জেলা পরিষদ প্রশাসক ও বিএনপি নেতাদের আকস্মিক পরিদর্শন