ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

তারাগঞ্জে সেনাবাহিনী–হাইওয়ে পুলিশের যৌথ অভিযানে রেজিস্ট্রেশন বিহীন যানবাহনে জরিমান


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ২৯-১-২০২৬ দুপুর ১:৪৩

রংপুরের তারাগঞ্জে সড়ক শৃঙ্খলা নিশ্চিত ও দুর্ঘটনা প্রতিরোধে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার(২৮ জানুয়ারি) উপজেলার পুরাতন চৌপথী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে হেলমেটবিহীন চালনা, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ৫০টির বেশি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন তারাগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ তৌফিকুর রহমান।এ সময় তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অনিয়ম কমানো এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি মোটরসাইকেল চালকদের ট্রাফিক আইন মেনে চলা ও নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করার আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম