ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীর ধনু নদের ঘোনা ফিসারীর মাছের ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধনে কয়েক লাখ টাকার ক্ষতি,অতঃপর থানায় অভিযোগ


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২৯-১-২০২৬ দুপুর ১:২৪

নেত্রকোণা জেলার খালিয়াজুরীর ধনু নদের ঘোনা ফিসারীর মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা এতে কয়েক লক্ষ লক্ষ মাছ মরে পানিতে ভেসে উঠে। এতে ফিসারীর মালিক মোৌ তাহের মিয়া খালিয়াজুরী থানায় অজ্ঞাত আসামী দিয়ে অভিযোগ  করে। 
২৭ জানুয়ারী ( মঙ্গলবার) দিবাগত মধ্য গভীর রাতে কে বা কারা মাছের ঘেরে বিষ প্রয়োগ করে, এতে মাছের ঘেরে আটকে থাকা সব মাছ মরে পানিতে ভেসে উঠে। ২৮ জানুয়ারী খুব সকালে ফিসারীর ইজারাদার মাছের ঘের দেখতে গিয়ে দেখেন ঘেরে ভিতর চিতল জাতীয় মাছ মরে ভেসে উঠছে। কিছুক্ষণ অপেক্ষার পর দেখা যায় একে একে বিভিন্ন জাতীয় মাছ যেমন, চিতন,বোয়াল,ঘনিয়া, কাল বাউস, চিংড়ি,শোল, গজার সহ দেশীয় প্রজাতির মাছ ভেসে উঠছে। মোঃ  তাহের মিয়া  জানান, এভাবে এত নিষ্ঠুর কাজ করতে পারে, এটা আমি ভেবে পাই না। আমি সর্বশান্ত হয়ে গেছি। প্রায় কোটি টাকার উপর এক বছরে খাজনা পরিশোধ করে সরকারের কাছ থেকে ইজারা নিয়েছি। এমন কর্মকান্ডে ক্ষতির ছাড়া কিছু নাই। মোঃ তাহের মিয়া জানান, সকালে মরা মাছ নিয়ে ইউএনও স্যারের কাছে নিয়ে গিয়েছিলাম। তাছাড়া থানায় ওসি স্যারকে দেখলাম। এ বিষয়ে মোঃ তাহের মিয়া  বলেন, অনেক বড় ফিসারী কে বা কারা এমন কাজ করেছে চিনতে পারিনি। তবে দুয়েকটা নৌকা যাচ্ছিল কিন্তু ঘন কুয়াসার জন্য নৌকার লোকগুলকে চিনতে পারিনি। তবে আমরা বিদেশী মানুষ কিভাবে ফিসারীতে মাছ ধরি তা দেখে নিবে বলে আমাকে মোবাইলে হুমকি দিয়েছে। এই ধারনা থেকেই ২৮ জানুয়ারী খালিয়াজুরী  থানায় স্ব শরীরে উপস্থিত হয়ে অজ্ঞাত নামা একটা অভিযোগ করেছি। 
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন জানান, এ বিষয়ে অজ্ঞাত নামা অভিযোগ দাখিল করা হয়েছে। যেহেতু কোন আসামীর নাম উল্লেখ করা হয়নি সেহেতু কোন ধরণের ক্লু পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত