ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদীর জামায়াত সেক্রেটারি নিহত: শতাধিক আহত


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ২৯-১-২০২৬ দুপুর ১:২৯

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ রেজাউল করিম নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমসহ উভয়পক্ষের শতাধিক মানুষ আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে জামায়াত নেতা রেজাউল করিম মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মোঃ নুরুজ্জামান বাদল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে একমঞ্চে সকল প্রার্থীর ইশতেহার অনুষ্ঠানে এ ঘটনাটি ঘটে। বিকেল তিনটার দিকে জামায়াতের সমর্থকরা অনুষ্ঠানের সকল চেয়ারে বসে পড়েন। এ সময় বিএনপির সমর্থকরা চেয়ার না পেয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন, যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। ঘটনার পর বিএনপি সমর্থকরা জামায়াতের হামলার শিকার হয়ে সন্ধ্যায় ফের সংঘর্ষে জড়ায়। এ সময় জামায়াত দাবি করে তাদের শ্রীবরদী উপজেলা জামায়াতে সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ ৫০ জন কর্মী আহত হয়েছে। পরে রেজাউল করিমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান। এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাথায় আঘাত পেলে তাঁকে চিকিৎসা দেওয়ার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এদিকে জামায়াত নেতার নিহতের ঘটনার পর থেকে পুরো জেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। জেলার বিভিন্ন স্থানে বুধবার রাতে জামায়াতের পক্ষ থেকে হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত