মধুখালীতে শুকুর মামুদ স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ফরিদপুরের মধুখালী উপজেলায় শুকুর মামুদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার রায়পুর ইউনিয়নের গোপালদীতে অবস্থিত শুকুর মাহমুদ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক খাদিজা সুলতানা জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল আকন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ নাজির হোসেন মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান উপস্থিত ছিলেন, সাবেক সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সাবেক সহকারী শিক্ষক আব্দুল জলিল সরদার এবং সাবেক প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আলিমুজ্জামান খান।
বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে প্যারেড কমান্ডার মানিক মির্ধার পরিচালনায় ফুচকা আওয়াজে অতিথিদের সম্মান প্রদর্শন করা হয়।
এছাড়া মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়, যেখানে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু