ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বারহাট্টায় দুই সার ডিলারকে জরিমানা, কৃষি কর্মকর্তাদের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১-২০২৬ দুপুর ১:১৯

বোরো মৌসুমে সারের কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে নেত্রকোনার বারহাট্টায় দুই সার ডিলার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে এই অভিযানের পর শুধু ডিলার নয়, উপজেলা কৃষি অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে।
উপজেলার আসমা ও বাউসী ইউনিয়নে বুধবার বিকালে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম। অভিযানে আসমা ইউনিয়নের নূর মেহেদী এন্টারপ্রাইজ ও বাউসী ইউনিয়নের নিটোল এন্টারপ্রাইজ নামে দুই ডিলার প্রতিষ্ঠাকে প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাউসী বাজারের নিটোল এন্টারপ্রাইজ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা এবং আসমা ইউনিয়নের নূর মেহেদী এন্টারপ্রাইজ সার ক্রয়-বিক্রয়ের মূল রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করায় কৃষি বিপণন আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও উপজেলা সদর, আসমা, সাহতা ও বাউসী ইউনিয়নের বিভিন্ন সার গুদাম পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি বোরো মৌসুমে বারহাট্টা উপজেলায় কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রি করে আসছিলেন ডিলাররা। এসব বিষয়ে স্থানীয় কৃষি অফিসে অভিযোগ জানিয়েও কোন সুফল পাচ্ছিলেন না কৃষকরা।
স্থানীয় কৃষকদের অভিযোগ, কৃষি অফিসের তদারকির অভাব ও গাফিলতির সুযোগ নিয়েই ডিলাররা সারের কৃত্রিম সংকট তৈরি করেছে। সচেতন মহলের দাবি, শুধু ডিলারদের জরিমানা করেই দায়িত্ব শেষ করা যাবে না বরং যেসব কর্মকর্তার স্বাক্ষরে এসব অসংগতি বৈধতা পেয়েছে, তাদের বিরুদ্ধেও নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম বলেন, 'উপজেলার বিভিন্ন ইউনিয়নের সার গুদাম পরিদর্শন করে রেজিস্ট্রার ও মূল্য তালিকা যাচাই করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'

 

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা