সঠিক ও বস্তুনিষ্ঠ সার্ভে রিপোর্ট বিনিয়োগ ঝুঁকি কমাতে ও ব্যাংকিং খাতের সুশাসন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে
সঠিক ও বস্তুনিষ্ঠ সার্ভে রিপোর্ট বিনিয়োগ ঝুঁকি কমাতে এবং ব্যাংকিং খাতের সুশাসন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। ইসলামী ব্যাংক গ্রাহকদের আমানতের নিরাপত্তা ও বিনিয়োগের স্বচ্ছতা বজায় রাখতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাংকের বিনিয়োগের বিপরীতে বন্ধকী সম্পত্তির সঠিক মূল্যায়ন বা ভ্যালুয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। নতুনভাবে তালিকাভুক্ত সার্ভে কোম্পানিগুলোকে সততা, পেশাদারি ও নিরপেক্ষতার সাথে এই দায়িত্ব পালন করতে হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে নতুনভাবে তালিকাভুক্ত ৩১টি সার্ভে কোম্পানির প্রতিনিধিদের সাথে আলোচনা সভায় ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুস সালাম, এফসিএ, এফসিএস প্রধান অতিথি হিসেবে একথা বলেন। ২৭ জানুয়ারি ২০২৬ ইসলামী ব্যাংক টাওয়ারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন। ভ্যালুয়েশন বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ফরিদ উদ্দিন। সার্ভে কোম্পানির প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য দেন এ এ এম কে অ্যাসোসিয়েটস লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর আবু মোকাররম খন্দকার। এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দিন জসিম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও কে. এম. মুনিরুল আলম আল-মামুনসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ ও সার্ভে কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে