ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

Expected Credit Loss (ECL) বাস্তবায়ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৯-১-২০২৬ বিকাল ৬:৪৯

যমুনা ব্যাংক পিএলসি-এর উদ্যোগে IFRS-9 এর আওতায় Expected Credit Loss (ECL) Implementation বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি গুলশানস্থ রিলায়্যান্স বিল্ডিং এ ব্যাংকের ট্রেনিং একাডেমী প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ।
প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন PricewaterhouseCoopers (PwC) বাংলাদেশের ম্যানেজার জনাব আব্দুর রহমান। তিনি IFRS-9, ECL মডেলিং, স্টেজিং (Stage-1, Stage-2 ও Stage-3), Probability of Default (PD), Loss Given Default (LGD), Exposure at Default (EAD) এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ECL বাস্তবায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আব্দুস সালাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিআরও জনাব মোঃ শাহীদুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অফ হোলসেল ব্যাংকিং ডিভিশনজনাব মোঃ জাহাঙ্গীর আলম, PricewaterhouseCoopers (Pwe) বাংলাদেশের ডিরেক্টর (Advisory) সায়েকা মসলেম সহ ব্যাংকের সংস্লিস্ট বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা থেকে মোট ৪১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে IFRS-9 অনুযায়ী ECL বাস্তবায়নে ব্যাংকের সক্ষমতা আরও জোরদার হবে।

এমএসএম / এমএসএম

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত