ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

নেত্রকোণা-৪ আসনে বিপ্লবী ওয়াকার্স পার্টির প্রার্থীর বার্ষিক আয় গান গেয়ে আড়াই লাখ


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৩০-১-২০২৬ দুপুর ৪:১৫

নেত্রকোণা -৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী চম্পা রানী সরকারের পেশা কন্ঠশিল্পী। গান গেয়ে বছরে তার আয় ২ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া তার আর কোন আয়ের উৎস নেই।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে চম্পা রানী সরকারের দাখিলকৃত হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। হলফনামা বিশ্লেষণে দেখা গেছে- পাঁচ ভরি স্বর্ণ রয়েছে চম্পা রানী সরকারের। অর্জনকালীন সময়ে এসব স্বর্ণের দাম ধরা হয়েছে ৩ লাখ ২০ হাজার টাকা।  তার নগদ অর্থের পরিমাণ ৩ লাখ ৪০ হাজার টাকা। 
চম্পা রানী সরকারের মোট সম্পদের পরিমাণ ১২ লাখ ৩০ হাজার টাকা। তার কোন ঋণ নেই।
জানা গেছে, নেত্রকোণা-৪ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার,  কমিউনিস্ট পার্টির জলি তালুকদার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মুখলেছুর রহমান। 
এই আসনটিতে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ১১৭ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৪৭ হাজার ৮৯৮ জন, নারী ভোটার ১ লাখ ৪২ হাজার ২১৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।

Aminur / Aminur

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন

শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার