ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

নেছারাবাদের বিএনপির উঠান বৈঠকে  সনাতনীদের কাছে ভোট চাইলেন নেতারা 


বদরুজ্জামান সুজন, নেছারাবাদ photo বদরুজ্জামান সুজন, নেছারাবাদ
প্রকাশিত: ৩০-১-২০২৬ রাত ৯:৫
 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল চারটায় নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ইউনিয়নের বিষ্ণুকাঠির ইসলামপুর মাদ্রাসা প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
 
স্থানীয় বিএনপি নেতা সাবেক উপজেলার চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান তার বক্তব্যে বলেন, বিএনপিতে কোনো কোন্দল নেই, কোনো গ্রুপ নেই—সবাই ঐক্যবদ্ধ। আমাদের একটাই লক্ষ্য, ধানের শীষের পক্ষে কাজ করা এবং মানুষের ভোটের ন্যায্য অধিকার ফিরিয়ে আনা। ভোটের দিন খুব ভোরে পরিবারের সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। সকালে ভাত খাওয়ার আগেই ভোট দিয়ে আবার ভাত খেয়ে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।”
 
বরিশাল বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন,“গত ১৭ বছরে আপনারা কি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে পেরেছেন? পারেননি। আর এই কারণেই তারা জনগণের কথা না ভেবে শুধু নিজেদের ভাগ্য উন্নয়নে ব্যস্ত ছিল। আওয়ামী লীগের নেতারা একসময় হুমকি দিয়েছিল ক্ষমতা ছেরেদিলে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হবে, কিন্তু বাস্তবে তারাই হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করে আজ দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা।”
 
তিনি আরও বলেন,
“৫ আগস্টের পর বিএনপি দেশের অভিভাবকের দায়িত্ব পালন করেছে। কোনো হিন্দু ভাই বলতে পারবে না যে তাদের জানমালের ক্ষতি হয়েছে—আমরাই তাদের পাহারা দিয়েছি। বিএনপি কখনোই এ দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর অন্যায় বা অত্যাচার করেনি। হিন্দু ভাই-বোনদের বলছি, রাজনৈতিক আদর্শ সময়ের সঙ্গে বদলায়—স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপি ও ধানের শীষে আপনারা ভোট দিন।”
 
উঠান বৈঠকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন,“এই অবহেলিত এলাকার উন্নয়ন, জনগণের অধিকার এবং অরাজকতার বিরুদ্ধে দেশকে এগিয়ে নিতে আপনারা ধানের শীষে ভোট দিন। আর মাত্র কয়েকটি দিন বাকি—সবাই মিলেমিশে, একসঙ্গে ভোটকেন্দ্রে এসে ধানের শীষে ভোট দিন। আমরা বিএনপির নেতৃবৃন্দ আপনাদের পাশে আছি।”
তিনি আরও বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে পারব—ইনশাআল্লাহ।”
 
উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরমান / আরমান

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত