নিরাপদ কালিয়া গড়ার অঙ্গীকার দশ দলীয় জোট প্রার্থী ওবায়দুল্লাহ কায়সারের
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের উদ্যোগে নড়াইল–১ আসনের অন্তর্গত কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে পশ্চিম কলাবাড়িয়া প্রাইমারি স্কুল মাঠে এ জনসভার আয়োজন করা হয়। কলাবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জবেদ আলী-এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মোঃ মোস্তাক আহমেদ-এর সঞ্চালনায় জনসভাটি অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নড়াইল–১ আসন (নির্বাচনী আসন-৯৩) এর প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন, “আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে কালিয়াবাসী নিরাপদে বসবাস করতে পারবে। আমি অঙ্গীকার করছি—আগামী প্রজন্ম যেন একটি সমৃদ্ধ ও নিরাপদ কালিয়ায় জীবনযাপন করতে পারে। তিনি আরও বলেন, “আমরা জনগণের সেবক হতে চাই, শাসক হতে নয়। বিশেষ করে যুবসমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত কালিয়া গড়াই আমাদের প্রধান লক্ষ্য।”
দখলবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “এই সমাজে জমি দখল, বাড়ি দখল ও ঘের দখলকারীদের কোনো স্থান হবে না। যারা মানুষকে কষ্ট দেয়, তারা কখনো মানুষের বন্ধু হতে পারে না—বরং তারা মানবশত্রু।”
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দশ দলীয় জোটকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ।
জনসভা শেষে পশ্চিম কলাবাড়িয়া প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে কলাবাড়িয়া বাজার প্রদক্ষিণ করে জনসভার সমাপ্তি ঘটে।
Aminur / Aminur
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ