ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ৩০-১-২০২৬ রাত ৯:১২

শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে শেরপুর শহরে এসব কর্মসূচি পালন করা হয়।
গত বুধবার শেরপুর-৩ আসনের ঝিনাইগাতী উপজেলায় ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
শুক্রবার বিকেলে শেরপুর শহরের তিনানী বাজার শহীদ মাহবুব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নয়ানী বাজার এলাকার ডিসি গেটের সামনে এসে শেষ হয়। পরে এখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ হাফিজুর রহমান।
সমাবেশে বক্তব্য দেন শেরপুর-১ (সদর) আসনে জামায়াতের প্রার্থী রাশেদুল ইসলাম, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জামায়াতের প্রার্থী গোলাম কিবরিয়া প্রমুখ। সমাবেশে জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান বলেন, আমাদের ভাই শহীদ রেজাউলের হত্যার প্রতিশোধ হিসেবে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার নিরঙ্কুশ জয় ছিনিয়ে আনতে হবে। এই বদলা নেওয়ার ক্ষেত্রে যদি প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়, তাহলে আমরা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকব। রেজাউলের মতো আমরা রক্ত দিতে প্রস্তুত রয়েছি। সমাবেশে বক্তারা বলেন, জামায়াত নেতা রেজাউল হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে প্রয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে। সমাবেশে জেলা জামায়াতের আমির শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা স্টেডিয়ামে শহীদ রেজাউল করিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের কর্মসূচির ঘোষণা দেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে শেরপুর জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে জামায়াত ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

Aminur / Aminur

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত