ঢাকা সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

মোহাম্মদ ইউনুছ শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর পরিচালক পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত এবং মহিউদ্দিন আহমেদ ভাইস-চেয়ারম্যান পুনর্নির্বাচিত ও ফকির আখতারুজ্জামান ভাইস-চেয়ারম্যান নির্বাচিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১-২-২০২৬ দুপুর ১২:১১

২৮ জানুয়ারি ২০২৬ইং তারিখে অনুষ্ঠিত শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালক পর্ষদের ৪০৪তম সভায় সর্বসম্মতিক্রমে জনাব মোহাম্মদ ইউনুছ, ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই সভায় জনাব মহিউদ্দিন আহমেদ ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান পুনর্নির্বাচিত এবং জনাব ফকির আখতারুজ্জামান ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 
পরিচালক পর্ষদের নির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ ১৯৫৮ সালে মুন্সীগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট শিল্পপতি এবং ব্যবসায়ী জনাব মোহাম্মদ ইউনুছ তিন দশকের অধিক সময় যাবৎ কাগজ, আইটি, ইন্স্যুরেন্স, মার্চেন্ট ব্যাংক, এগ্রো সেক্টর, রাবার, বস্ত্র ও হিমাগার শিল্প-বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন। তিনি সোবহান আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ লিঃ, ইউনুছ কোল্ড স্টোরেজ লিঃ, অনন্ত পেপার মিলস্ লিঃ, ইউনুছ পেপার মিলস্ লিঃ, ইউনুছ ফাইন পেপার মিলস্ লিঃ, ইউনুছ স্পিনিং মিলস্ লিঃ, ইউনুছ নিউজপ্রিন্ট মিলস্ লিঃ এবং ইউনুছ অফসেট পেপার মিলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি অনলাইন সংবাদপত্র সোনালী নিউজ ডট কম এর প্রকাশক। তিনি দৈনিক নয়াদিগন্ত পত্রিকা ও দিগন্ত টেলিভিশন এর সাথে সম্পৃক্ত। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ট্রাস্টি বোর্ডের সদস্য। তিনি গ্যালাক্সী ফ্লাইং একাডেমী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক। তাছাড়া তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর ভাইস প্রেসিডেন্ট। জনাব ইউনুছ বহু সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছেন। 
পুনর্নির্বাচিত ভাইস-চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহমেদ ১৯৫৫ সালে ঢাকা জেলার বংশালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জনাব মহিউদ্দিন আহমেদ চার দশক যাবৎ ব্যবসা-বাণিজ্যের সাথে সম্পৃক্ত। বিশিষ্ট ব্যবসায়ী জনাব মহিউদ্দিন আহমেদ রূপসা ট্রেডিং কর্পোরেশন এবং মহিউদ্দিন অটো হাউজ এর স্বত্বাধিকারী। তাছাড়া তিনি প্যাসিফিক অটোমোবাইলস-এর চেয়ারম্যান। তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ এর ভাইস-চেয়ারম্যান ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিঃ-এর একজন স্পন্সর শেয়ার হোল্ডার। তিনি সাউথইস্ট ইউনিভার্সিটি এর প্রাক্তন ভাইস-চেয়ারম্যান এবং গভর্নিং বোর্ডের সদস্য। তাছাড়া তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর প্রাক্তন পরিচালক। জনাব মহিউদ্দিন আহমেদ বহু সামাজিক ও কল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছেন। তাছাড়া শিক্ষা ও স্বাস্থ্য সেবায় তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। জনাব মহিউদ্দিন আহমেদ ব্যবসা-বাণিজ্যের সম্পৃক্ততায় বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেন।
পরিচালক পর্ষদের নির্বাচিত অপর ভাইস-চেয়ারম্যান জনাব ফকির আখতারুজ্জামান ১৯৫৬ সালে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলাধীন পাঁচরুখীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং শিক্ষা জীবন সমাপ্ত করে ব্যবসা-বাণিজ্য শুরু করেন। ব্যবসা-বাণিজ্যে তিন দশকের অধিক অভিজ্ঞতা তাঁকে একজন সফল নিট গার্মেন্টস ব্যবসায়ী হতে সহায়তা করে। জনাব ফকির আখতারুজ্জামান দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাফল্যে সমৃদ্ধ নিট গার্মেন্টস জগতের পথপ্রদর্শক ফকির নিটওয়্যারস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক। তার তত্ত্বাবধায়নে ফকির নিটওয়্যারস লিমিটেড বহুবার জাতীয় রপ্তানি ট্রফি (গোল্ড, সিলভার) অর্জন করেন। দেশের জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ধারাবাহিকভাবে সিআইপি মনোনীত হয়ে আসছেন। সেই সাথে তিনি এফকেএল স্পিনিং লিমিটেড, জামান এগ্রো ফিশারিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি ফকির ইকো নিটওয়্যারস লিমিটেড এর চেয়্যারম্যান এবং সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড, ঢাকা এর পরিচালক। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি পারিবারিকভাবে প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জের পাঁচরুখী হাজী সাহেব আলী ফকির হাই স্কুল, পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রী কলেজ এবং মাদরাসা দারুল হাদীস সালাফিয়াহ’র পরিচালনা করে আসছেন। বহু সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের সাথে তাঁর দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ততা রয়েছে। এছাড়া তিনি বিজিএমইএ, বিটিএমইএ, পূর্বাচল ক্লাব এবং অল কমিউনিটি ক্লাবের সম্মানিত সদস্য। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। জনাব ফকির আখতারুজ্জামান ব্যবসা-বাণিজ্যের সুবাধে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেন।

Aminur / Aminur

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭২তম সভা অনুষ্ঠিত

টেলিটকে শুরু হলো সপ্তাহব্যাপী বিশেষ ‘গ্রাহক সেবা সপ্তাহ’

একমাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নগদের, লেনদেন ৪০ হাজার কোটি টাকা

মানবসভ্যতা এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে

আইএফআইসি ব্যাংক এর “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত

ট্রাস্ট ব্যাংক ও আগামের চুক্তিতে চালু হচ্ছে ডিজিটাল ন্যানো লোন সেবা

মো: সানাউল্ল¬া¬হ সাহিদ শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং জনাব খন্দকার শাকিব আহমেদ ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা

গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করাই ইসলামী ব্যাংকের প্রধান লক্ষ্য: কর্মকর্তা সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান

সাউথইস্ট ইউনিভার্সিটিতে অ্যাক্রেডিটেশন প্রস্তুতি বিষয়ক কর্মশালা

মোহাম্মদ ইউনুছ শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর পরিচালক পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত এবং মহিউদ্দিন আহমেদ ভাইস-চেয়ারম্যান পুনর্নির্বাচিত ও ফকির আখতারুজ্জামান ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

Expected Credit Loss (ECL) বাস্তবায়ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্মক্ষেত্রে সুস্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে প্রিমিয়ার ব্যাংকের ‘Employees Wellness Day-2026’ আয়োজন