সাউথইস্ট ইউনিভার্সিটিতে অ্যাক্রেডিটেশন প্রস্তুতি বিষয়ক কর্মশালা
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর সহযোগিতায় সাউথইস্ট ইউনিভার্সিটিতে “অ্যাক্রেডিটেশনের প্রস্তুতি: ডকুমেন্টেশন ও এভিডেন্স” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয় গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে । কর্মশালাটি এ বিশ্ববিদ্যালয়ের ১৭টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্যদের জন্য আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধিতে অ্যাক্রেডিটেশনের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। একাডেমিক উৎকর্ষতা ও ধারাবাহিক গুণগত উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তাঁরা। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. এস. এম. কবির। তিনি অ্যাক্রেডিটেশন ডকুমেন্টেশন ও এভিডেন্স ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন। অধ্যাপক কবির এ অনুষ্ঠানের সভাপতিও ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সাউথইস্ট ইউনিভার্সিটির আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. মাসুম। উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পরে কর্মশালার সমাপ্তিতে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক (অ্যাক্রেডিটেশন) অধ্যাপক নাসির উদ্দিন আহম্মেদ।
Aminur / Aminur
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান