বারহাট্টায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ
নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের ইউনিয়ন পরিষদ মোঃ চেয়ারম্যান সাইদুর রহমানের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।
ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের গ্রামের বাড়িতে শনিবার এই ঘটনা ঘটে। চিরাম ইউনিয়নের ফজলুল করিমের ছেলে জুবায়েল ও ঢাকা থেকে আসা বাবু নামের আরেক জনের এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটায় বলে অভিযোগ ভুক্তভোগীদের।
প্রত্যক্ষদর্শী জানান, হামলার সময় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ও তার পরিবার কেউই বাড়িতে ছিল না। সকাল দশটার দিকে জুবায়েল ও বাবু নামের দুইজন সাইদুর রহমানকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে চেয়ারম্যানের বাড়িতে আসে। এসময় তারা চেয়ারম্যানের তালাবদ্ধ ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভাংচুর চালায়। হামলাকারীরা চলে যাওয়ার সময় ঘরের মধ্যে থাকা ৩ জোড়া কানের দুল, একটা গলার হার, হাতের স্বার্ণের চুরিসহ নগদ দেড় লাখ টাকা নিয়ে যায়। হামলাকারীরা ভাংচুর করে লুট করে চলে যাওয়ার সময় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করার হুমকি দিয়ে যায়।
চিরাম ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, জুবায়েল নামের এই ছেলেটা অনেক বছর ধরে আমাকে ডিস্টার্ব করে আসছে। কোন কিছু হতে না হতেই সে চাঁদা দাবি করে। আমার মাছের ঘেরে হামলা করে। আবশেষে আমার বাড়িতে এসে হামলা করল। আমি এই ঘটনার সঠিক তদন্ত ও বিচার চাই।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, চিরাম ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমানের বাড়িতে হামলার একটা মৌখিক অভিযোগ পেয়েছি। হামলাকারীকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।
Aminur / Aminur
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে