ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

দাউদকান্দিতে ১১ দলের সমর্থনে জামায়াতে ইসলামীর জনসভা: পরিবর্তনের রাজনীতির আহ্বান আমীরে জামায়াতের


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১-২-২০২৬ দুপুর ১২:২১

ব্যাংক লুট, হত্যা, রাহাজানি, গুম, খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও জমি দখলের রাজনীতি থেকে বেরিয়ে এসে ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “দেশ আজ নৈতিক ও রাজনৈতিক সংকটে নিমজ্জিত। জনগণ দুর্নীতি ও দুঃশাসনের অবসান চায়। জামায়াতে ইসলামী ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে।” শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলের সমর্থনে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহলুলের সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি-মেঘনা শাখার সদস্য সচিব মাওলানা মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ও কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তন আনতে হলে নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। তারা সন্ত্রাস, দুর্নীতি ও দলীয়করণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকীম ভূঁইয়া, জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন, জেলা মজলিসে সূরা সদস্য খন্দকার আবুল বাশার, জেলা ছাত্রশিবির সভাপতি সানাউল্লাহ রাসেল ও জেলা ইসলামি ছাত্রশিবির সেক্রেটারি শাকিল আহম্মেদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা জামায়াতের আমীর লোকমান হোসেন, উপজেলা নায়েবে আমীর শরীফ মো. রোকন উদ্দিন, দাউদকান্দি উপজেলা সেক্রেটারি মো. মনিরুজ্জামান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা কাজী বশির উল্লাহ, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ ও মেজবাহ উদ্দিন মিয়াজী, পৌর আমীর আবুল কাশেম প্রধানীয়া এবং পৌর সেক্রেটারি শাজাহান তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ আল আফিফ, পৌর যুব বিভাগের সভাপতি রেজাউল হক সরকার, আবু বকর সিদ্দিক, দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোখলেছুর রহমান, খেলাফত মজলিসের সভাপতি আব্দুল কাদের জামাল এবং উপজেলা এনপিপির প্রধান সমন্বয়ক ভূঁইয়া মোহাম্মদ ছানাউল্লাহ বাবুল। সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন এবং শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষ হয়।

Aminur / Aminur

সবজিতে স্বস্তি, ডিমে অস্বস্তি

আর কোন প্রতিষ্ঠান বাজার-ঘাট নদীগর্ভে বিলীন হতে দেয়া হবে না-পানি সম্পদ প্রতিমন্ত্রী

কুমিল্লার দাউদকান্দিতে মোহনা টিভির অফিসে লুট

বাংলাদেশিকে বিএসএফ ধরে নেওয়ার জেরে ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা

শ্যামনগর বিরোধপূর্ণ জায়গায় ঘর বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত-২

মুঠো ভালোবাসা শীর্ষক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছে নান্দনিক চট্টলা

মাছ ধরতে গিয়ে নোনাখালে ডুবে বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রামে রূপালী লইফ ইনসিওরেন্স এর সার্ভিসিং সেল উদ্বোধন

হাটহাজারীতে প্রবীণ শিক্ষক রতন চন্দ্র ব্যানার্জীর শ্রাদ্ধানুষ্ঠান ও অনাথ সেবা

হাটহাজারীর উন্নয়নে ৭ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবী

নেত্রকোণার বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ড প্রায় ৬ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই

অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী