ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করাই ইসলামী ব্যাংকের প্রধান লক্ষ্য: কর্মকর্তা সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১-২-২০২৬ দুপুর ১২:৩১

ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বড় ব্যাংক এবং এই প্রতিষ্ঠানের প্রতি জনমানুষের আস্থা আরও বৃদ্ধি করতে কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টা চালাতে হবে। গ্রাহকরাই হলো ব্যাংকের প্রাণ, তাই তাঁদের সন্তুষ্টি নিশ্চিত করাই ব্যাংকের প্রধান লক্ষ্য। সেবার মাধ্যমে গ্রাহকদের যাবতীয় সমস্যা দূর করতে হবে। গ্রাহকদের যেকোনো অভিযোগ গুরুত্বের সাথে বিবেচনা করে তা তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের এই ব্যাংকটিকে নিজের মনে করতে হবে। যখন প্রতিষ্ঠানকে নিজের মনে করা হবে, তখন সেবার মান এবং কাজের গতি বহুগুণ বেড়ে যাবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার ঢাকা ক্যান্টনমেন্ট-এর সেনাপ্রাঙ্গণে অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঢাকার ৩টি জোন ও ৫টি কর্পোরেট শাখার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুল জলিল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব আলম। এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, জোনের প্রধানগণসহ সর্বস্তরের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন বলেন, দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে ছোট ও মাঝারি শিল্পে বিনিয়োগের বিকল্প নেই। এসএমই খাতে বিনিয়োগ আরও সম্প্রসারিত করতে হবে। উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করার মাধ্যমে সাধারণ মানুষের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

Aminur / Aminur

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত