ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পে-স্কেলের দাবিতে রায়গঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১-২-২০২৬ দুপুর ১:২৪

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রায়গঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. জহিরুল ইসলামের নেতৃত্বে কর্মবিরতি ও মানববন্ধনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, বিদ্যমান বেতন কাঠামো বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সাধারণ ব্যয়ভার বহন ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে দ্রুত পে-স্কেল বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে।
তাঁরা আরও বলেন, দীর্ঘদিন ধরে পে-স্কেল সংক্রান্ত দাবি বাস্তবায়িত না হওয়ায় কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হচ্ছে। দাবি পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণাও দেন তারা। তবে কর্মসূচির সময় বিভিন্ন সরকারি দপ্তরের স্বাভাবিক কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয়। 

Aminur / Aminur

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ