ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১-২-২০২৬ বিকাল ৬:৩৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও মা সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে পৌর শহরের কালিঘাট রোডে অবস্থিত স্কুল ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)। সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে গোলাপ ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় সুসজ্জিত স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সরব উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. এহসানুল হক বলেন, 'সুশিক্ষা ও উন্নত ভবিষ্যতের ভিত্তি গড়তে আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। আমরা কেবল পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও সৃজনশীল বিকাশেও সমান গুরুত্ব দিয়ে থাকি।'
তিনি আরও জানান, নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চালু করা হয়েছে ‘স্পেশাল ইংলিশ কেয়ার’ কার্যক্রম। পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে সাপ্তাহিক বিষয়ভিত্তিক সভা এবং নিয়মিত কো-কারিকুলাম কার্যক্রম চালু করা হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, 'আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দক্ষ ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। সময়ের মূল্য দাও, শৃঙ্খলা মেনে চলো, শিক্ষকদের সম্মান করো এবং বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো। বড় স্বপ্ন দেখো এবং সৎ পথে এগিয়ে যাও। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন অতিথিবৃন্দ ও শিক্ষকবৃন্দ। উপস্থিত শিক্ষকদের মধ্যে ছিলেন মো. আফসার মিয়া, মঈন উদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম চৌধুরী, কাওছার আহমদ সম্রাট, জয়া রবি দাশ, তাসলিমা জান্নাত চৈতি, তাসনিম রহমান তৃষা, হাফিজা আক্তার ও নুরজহান আক্তার। বক্তারা বলেন, 'আজকের শিশুরাই আগামী দিনের স্বপ্ন। প্রতিটি শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব। শিশুদের উদ্যমী ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে পারলেই তারা আগামীর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।' এ সময় শিক্ষার্থীদের মানসিক বিকাশে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক

কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ

সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি

ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট