শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলি, এনজিও প্রতিনিধি, অভিভাবক, ছাত্র-ছাত্রী, যুব প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার শিশু পুনর্বাসন কেন্দ্র হলরুমে ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ (SSBC) প্রকল্পের বাল্যবিয়ে বন্ধ ও শিশু সুরক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপ প্রকল্প পরিচালক কাঞ্চন কুমার দাস (অ:দা:) সভাপতিত্বে জেলা ম্যানেজার উত্তম মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তৌফিক-ই আজিজ, সহকারী কমিশনার(ভূমি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার আবু ফেরদৌস, ভেটেনারি সার্জন, উপজেলা প্রাণিসম্পদ অফিস, মোঃ শাহীন আকতার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, ও সুজয় কর্মকার, সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শিবগঞ্জ। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের শিক্ষক, ইউপি সদস্যগণ, অভিভাবক, ছাত্র-ছাত্রী, হুজুর ও এনজিও কর্মী, সংবাদকর্মীসহ আরও প্রমুখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনার কার্যক্রম শুরু হয়, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি বিধায় বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাল্য বিয়ে বন্ধে নিজ পরিবার থেকে ভূমিকা রাখতে হবে। এছাড়াও যদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাল্যবিবাহ বন্ধের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয় তাহলে এর প্রভাব পুরোপুরি পড়বে।তিনি আরও বলেন বর্তমানে বাল্য বিয়ে অনেকাংশে কমে গেছে ইতোমধ্যে শিবগঞ্জ উপজেলাকে প্রশাসনের উদ্যোগে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে কেউ যদি বাল্যবিয়ে দেয় বা সহোযোগিতা করে তবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া সাহিন আকতার তার বক্তব্যে বলেন বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি, এই ব্যাধি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং সমাজে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
পরে সভাপতির বক্তব্যে কাঞ্চন কুমার দাস বলেন সকল অভিভাবককে সচেতন হতে হবে একটি শিশুও যেন বাল্যবিবাহে শিকার না হয় তিনি আরও বলেন বাল্য বিয়ের সচতনতা বৃদ্ধির জন্য মা সমাবেশ ও উঠান বৈঠকের ব্যবস্থা করতে হবে।
Aminur / Aminur
গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাপ্তাই নবাগত ইউএনও এর সাথে সুরের ধারা পরিবারের শুভেচ্ছা বিনিময়
বিলাইছড়িতে পশু জবাই ও কোরবানি বিষয়ক প্রশিক্ষণ
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড