রায়গঞ্জে ধানের শীষের পক্ষে কৃষক দলের মোটরসাইকেল শোডাউন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষক দলের উদ্যোগে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ভিপি আয়নুল হকের পক্ষে ভোট প্রার্থনা করে এক মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এ মোটরসাইকেল শোডাউন শুরু হয়।
ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. আরিফুল ইসলামের নেতৃত্বে শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মোটরসাইকেল বহরে অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ভিপি আয়নুল হককে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।
শোডাউনে জেলা বিএনপি'র উপদেষ্টা ইঞ্জি. মো. কামাল হোসেন, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি শামছুল ইসলাম, সাবেক সহ সভাপতি খায়রুল ইসলাম মাস্টার, জার্মান বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক ইঞ্জি. মো. সাব্বির হোসেন, ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মো. রোমজান আলী, সাধারণ সম্পাদক নবির উদ্দিন নবির, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুস সালাম, সাধারণ আব্দুল বারিক, রায়গঞ্জ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। আসন্ন নির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হককে বিজয়ী করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Aminur / Aminur
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ