চর এলাকায় ভোটার ও ভোটকেন্দ্র নিরাপত্তা জোরদার করলো যৌথ বাহিনী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (২ ফেব্রুয়ারি) কুমিল্লার দাউদকান্দি উপজেলার প্রত্যন্ত চর এলাকায় ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করেছে।
জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর তিনটি প্লাটুন, বিজিবি, পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB)-এর সদস্যরা। এছাড়া নির্বাচনকালীন পরিবেশ পর্যবেক্ষণ এবং প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, এই ধরনের নিরাপত্তা কার্যক্রম চলমান থাকলে প্রত্যন্ত চর এলাকার ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবে সম্পন্ন হবে। তারা বলেন, “যৌথ বাহিনীর উপস্থিতি আমাদের নিরাপত্তা নিশ্চিত করছে এবং ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকারের ব্যবহার করতে পারবে।”
নির্বাচন কমিশনও এ ধরনের নিরাপত্তা তৎপরতা বাড়াতে বিভিন্ন উপজেলা ও অঞ্চলে তৎপরতা জোরদার করেছে। এ সময় বাহিনীর সদস্যরা বিভিন্ন নৌপথ, সড়ক এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে টহল দিয়ে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন।
দাউদকান্দি উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্বাচনের সময় প্রত্যন্ত চর এলাকা সহ পুরো উপজেলায় ভোটার ও ভোটকেন্দ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ ধরনের তৎপরতা চলমান থাকবে।
Aminur / Aminur
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ