ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ৩-২-২০২৬ রাত ৮:১৩

নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়, যা চলে বিকাল পর্যন্ত। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা গান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ জাহান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে নিয়মিত সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে। লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের মানবিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে সহায়ক।” তিনি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, অভিভাবকবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার