ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউফিলের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক হিসেবে মোঃ মুখতার হোসেন নিয়োগপ্রাপ্ত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩-২-২০২৬ রাত ৮:২১

মোঃ মুখতার হোসেনকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড (ইউফিল)-এর স্বতন্ত্র  পরিচালক ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে ।
ব্যাংকিং ও আর্থিক খাতে প্রায় ৩৯ বছরের দীর্ঘ ও গৌরবোজ্জ্বল কর্মজীবনে তিনি শাখা পর্যায়ের ব্যবস্থাপনা থেকে শুরু করে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার মতো সর্বোচ্চ নির্বাহী পদে অধিষ্ঠিত ছিলেন। তাঁর কর্মপরিধিতে প্রচলিত ও ইসলামি—উভয় ধরনের ব্যাংকিংয়ে নেতৃত্ব প্রদানের মাধ্যমে বিশেষ দক্ষতা প্রদর্শন করতে সক্ষম হয়েছেন। কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, কর্পোরেট গভর্ন্যান্স, নিয়ন্ত্রক পরিপালন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সম্পদ–দায় ব্যবস্থাপনা (Asset Liability Management)-এ তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। উল্লেখ্য, তিনি এনআরবি ব্যাংকের উপদেষ্টা হিসেবে অপারেশনাল উৎকর্ষতা ও কৌশলগত উদ্যোগ গ্রহনের মাধ্যমে  বিশেষ ভূমিকা পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে বি.এ. (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী জনাব হোসেন ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। 
তিনি দেশে ও বিদেশে ব্যাপক প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যার মধ্যে রয়েছে— ট্রেড ফাইন্যান্সে আন্তর্জাতিক প্রশিক্ষণ (সিঙ্গাপুর), আন্তর্জাতিক ব্যাংকিং (ফ্রাঙ্কফুর্ট, জার্মানি), করেসপন্ডেন্ট ব্যাংকিং (কুয়ালালামপুর, মালয়েশিয়া) এবং মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ (ব্যাংকক, থাইল্যান্ড)। এছাড়াও তিনি ২০১৭ সালে দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত এপিজি মানি লন্ডারিং টাইপোলজি সামিটে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন।
পেশাগত ও ব্যক্তিগত উদ্দেশ্যে তিনি যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভারত, মালয়েশিয়া, হংকং, দক্ষিণ কোরিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, চীন ও শ্রীলঙ্কাসহ বহু দেশে ভ্রমণ করেছেন।

Aminur / Aminur

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত