বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চ বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধার
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী নিউ পাল্লাথল বিওপির এলাকায় বিজিবির অভিযান চালিয়ে উচ্চ বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫২ বিজিবি)।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের নিউ পাল্লাথল বিওপির তারাদরম নামক এলাকায় বিয়ানীবাজার (৫২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আতাউর রহমান (এসইউপি) ও উপজেলার নির্বাচনী বেইজ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর এম জাহিদের যৌথ নেতৃত্বে একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার দুপুরে বিয়ানীবাজার (৫২- বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আতাউর রহমান (এসইউপি) গণমাধ্যমে দেওয়া এক প্রেস ব্রিফিংয়ে জানান, সোমবার রাত আনুমানিক ১২ টা ১০ ঘটিকায় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল বিওপির দায়িত্বপ্রাপ্ত এলাকার সীমান্ত পিলার ১৩৭৫/এম-এর নিকট দিয়ে কতিপয় দুষ্কৃতিকারী উচ্চ বিস্ফোরক ও অস্ত্র অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে শুরু করে। অভিযান চলাকালে দূর থেকে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে সীমান্ত পিলার ১৩৭৫/এম হতে আনুমানিক ২ থেকে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম নামক স্থান থেকে রাত আনুমানিক ১২ টা ৪০ মিনিটে মালিকবিহীন অবস্থায় লুকায়িত- পাওয়ারজেল নাইনটি উচ্চ বিস্ফোরক ২৪ টি টিউব (ভারতের এসবিএল এনার্জি লিমিটেড, নাগপুরে প্রস্তুত), ডিটোনেটর ২৩ টি, ডিটোনেটর কর্ড ১৫ মিটার, পাইপ গান ৩ টি উদ্ধার করে।
বিয়ানীবাজার (৫২-বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম ও অবৈধ অস্ত্র প্রবেশ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে এ ধরনের উচ্চ বিস্ফোরক ও অস্ত্রের অনুপ্রবেশ দেশের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করার সুস্পষ্ট অপচেষ্টা বলে প্রতীয়মান হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং সংশ্লিষ্ট সকল গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তদন্ত কার্যক্রম চলমান আছে। তিনি সাংবাদিকদের দৃঢ়ভাবে আশ্বস্ত করে আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক প্রতিরোধ এবং জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।
Aminur / Aminur
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার