দৌলতখানে আগুনে ৩টি দোকান পুড়ে ছাই
ভোলার দৌলতখানের নুরমিয়ার হাটে ভয়াবহ আগুনে ব্যবসায়ীদের তিনটি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ৪ ফেব্রুয়ারি ( বুধ বার) ভোর রাতে উপজেলার নুরমিয়ার হাট বাজারের দক্ষিণ মাথার জামে মসজিদ মার্কেটে আগুন লাগে। ভোররাতে মুসল্লিরা ফজরের নামাজ পড়তে এসে লামিয়া ফ্যাশন গার্মেন্টসের ভিতর থেকে ধোয়া বের হতে দেখেন। মুহূর্তে তারা ওই দোকানের মধ্যে আগুন জ্বলতে দেখে দৌলতখান এবং বোরহান উদ্দিন ফায়ার সার্ভিসকে ফোন করেন। এ সময় প্রত্যক্ষদর্শীদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের দৌলতখান এবং বোরহান উদ্দিন ইউনিট । ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আগুনের ভয়াবহ লেলিহান শিখায় অল্প সময়ের মধ্যে লামিয়া ফ্যাশন, মন্নান স্টোর ও মাস্টার গার্মেন্টসের সকল মালামাল পুরে ছাই হয়ে যায়।বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় পুরো বাজার। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধারণা আগুনে তিনটি দোকানের ব্যবসায়ীদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Aminur / Aminur
গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাপ্তাই নবাগত ইউএনও এর সাথে সুরের ধারা পরিবারের শুভেচ্ছা বিনিময়
বিলাইছড়িতে পশু জবাই ও কোরবানি বিষয়ক প্রশিক্ষণ
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড