ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

আইএফআইসি ব্যাংক পিএলসি–এর টানা ৪র্থ বারের মতো PCI DSS সার্টিফিকেশন অর্জন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৫-২-২০২৬ দুপুর ৪:৫০

কার্ড ডাটা নিরাপত্তা ব্যবস্থাপনায় আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ধারাবাহিক অঙ্গীকার ও সক্ষমতার প্রতিফলন হিসেবে ব্যাংকটি টানা চতুর্থ (৪র্থ) বছরের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (PCI DSS) সার্টিফিকেশন অর্জন করেছে। 
বৃহস্পতিবার ঢাকাস্থ আইএফআইসি টাওয়ারে অনুষ্ঠিত সার্টিফিকেশন হস্তান্তর অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা-এর হাতে আনুষ্ঠানিকভাবে PCI DSS সার্টিফিকেশন হস্তান্তর করেন সার্টিফিকেশন প্রদানকারী প্রতিষ্ঠান রিস্ক অ্যাসোসিয়েটস (Risk Associates)-এর সিইও ড. আফতাব রিজভি এবং এসএসএল ওয়্যারলেস (SSL Wireless) লিমিটেড-এর সিইও জনাব ইফতেখার আলম ইসহাক। অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালকগণ, সিনিয়র টিমের সদস্যবৃন্দ, বিভিন্ন কর্মকর্তাগণ এবং রিস্ক অ্যাসোসিয়েটস ও এসএসএল ওয়্যারলেস লিমিটেড-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
PCI DSS সার্টিফিকেশন ব্যাংকের কার্ড কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালনা, নিয়ন্ত্রক মানদণ্ডের সাথে সামঞ্জস্য বজায় রাখা এবং ডিজিটাল পেমেন্ট সেবায় গ্রাহকের আস্থা সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের মাধ্যমে আইএফআইসি ব্যাংক পিএলসি কার্ড ডাটা নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী, আধুনিক ও যুগোপযোগী করছে যা গ্রাহকের সংবেদনশীল তথ্যের অধিকতর সুরক্ষা নিশ্চিত করবে এবং ডিজিটাল ও কার্ডভিত্তিক ব্যাংকিং সেবায় আস্থা বৃদ্ধি করবে।

Aminur / Aminur

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের সাফল্য, ১১ জনের মধ্যে ৭ জন বৃত্তিপ্রাপ্ত

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ২০ বছর পূর্তি

সাশ্রয়ী মূল্যে বিশেষ সুবিধাসহ টেলিটকের ‘পেশাজীবী প্যাকেজ’ উদ্বোধন

এনআরবিসি ব্যাংকের আয়োজনে প্রকাশ্যে ঋণ পেলেন বাগেরহাটের মৎস্যজীবীরা

আনসার মহাপরিচালকের উদ্বোধনে ৫২০ নারী ভিডিপির সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু, লক্ষ্য বৈশ্বিক কর্মসংস্থান

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রোবোটিক রিহ্যাবিলিটেশন প্রশিক্ষণ শুরু

গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় ইউএপি-ডিপিডিটির সমঝোতা স্মারক সই

কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

‘অর্থ আইন-২০২৬: নতুন করনীতি, আয়কর ও ভ্যাট আইনের বাস্তব প্রয়োগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত