আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে নাগরিক স্পেশালাইজড হাসপাতাল-এর চুক্তি স্বাক্ষর
দেশের শীর্ষস্থানীয় শরীয়াহ্ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর সঙ্গে নাগরিক স্পেশালাইজড হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ব্যাংকের আধুনিক নেটওয়ার্কের মাধ্যমে হাসপাতালের বিল কালেকশন ও আর্থিক ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়বে। পাশাপাশি, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর সকল কর্মকর্তা-কর্মচারী ও কার্ড হোল্ডাররা হাসপাতালে বিশেষ ছাড় ও সুবিধা প্রাপ্ত হবেন।
৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. এ.কে.এম. আহসান হাবীব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে নাগরিক স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড এর চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ডাঃ তাসনুভা আক্তার, সহকারী অধ্যাপক ও এ্যডভাইজার ডা. ওমর সিদ্দিকী, সহকারী ম্যানেজার মোঃ মুস্তাফিউল আলম ও ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ এমদাদুল হক, বাচ্চু শেখ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবু কাওছার এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে আধুনিক ও উদ্ভাবনী ব্যাংকিং প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত হবে এবং স্বাস্থ্যসেবা খাতে কর্পোরেট গ্রাহকদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও কার্যকর আর্থিক ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এমএসএম / এমএসএম
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে