সৎ মায়ের ত্যাগের গল্পে সাড়া, রায়গঞ্জের প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার ও নগদ অর্থ দিল পুলিশ সুপার
সিরাজগঞ্জের রায়গঞ্জে সৎ মায়ের নিঃস্বার্থ ভালোবাসায় বেড়ে ওঠা ১০ বছর বয়সী প্রতিবন্ধী শিশু জিহাদের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।
শিশু জিহাদ রায়গঞ্জ পৌরসভার চকমথুর ঝাপড়া এলাকার দিনমজুর বাবলু শেখের ছেলে। জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নেওয়া জিহাদ দীর্ঘদিন ধরে চলাফেরা করতে না পারায় দুর্ভোগে ছিল পরিবারটি।
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু তার নিজস্ব তহবিল থেকে জিহাদের জন্য একটি হুইলচেয়ার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান সরাসরি উপহার সামগ্রী শিশুর পরিবারের হাতে তুলে দেন।
এ সময় তিনি বলেন, “সমাজের সবচেয়ে দুর্বল ও অবহেলিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। গণমাধ্যমে এই শিশুর কষ্টের কথা প্রকাশ পাওয়ায় বিষয়টি জেলা পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে। পরে মানবিক বিবেচনায় এই সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। জিহাদের জীবনে সামান্য হলেও স্বস্তি ও হাসি ফিরিয়ে আনা আমাদের লক্ষ্য।”
উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া, উপপরিদর্শক (এসআই) নীলকমলসহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত সৎ মা জবেদা বেগম বলেন, “আমার জিহাদ হাঁটতে পারে না, কথা বলতে পারে না। আজ হুইলচেয়ার পেয়ে সে যেন একটু স্বাধীনতা পেল। জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর এই সহায়তায় আমাদের কষ্ট অনেকটাই লাঘব হয়েছে। আমি তাঁর প্রতি চিরকাল কৃতজ্ঞ।”
স্থানীয়রা জানান, সৎ মায়ের নিঃস্বার্থ ত্যাগ আর জেলা পুলিশের মানবিক সহায়তা মিলিয়ে জিহাদের জীবনে নতুন আশার আলো জ্বলে উঠেছে। সচেতন মহলের মতে, এমন উদ্যোগ সমাজে মানবিকতার অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
এমএসএম / এমএসএম
ছুটির আনন্দে ঘরমুখী মানুষের ঢল, গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ
জুলাই গণঅভ্যুত্থান : ১৯ শহীদের রক্তে ইতিহাস গড়েছিল নরসিংদী
সরকারি বেতনভুক্ত গাড়ির চালককে ইউএনও’র ব্যক্তিগত ফিটনেস বিহীন গাড়িতে খাটানোর অভিযোগ
টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা।
তারাগঞ্জে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
কুড়িগ্রাম জেলায় ৭দিনব্যাপী মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্পের নানা আয়োজনের মাধ্যমে সমাপ্তি
বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ
মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান
পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি
প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ
শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল
পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা