ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সরিষাবাড়িতে ড্যাবের আয়োজনে দুঃস্থ রোগীদের ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত


মতিউর রহমান, সরিষাবাড়ী photo মতিউর রহমান, সরিষাবাড়ী
প্রকাশিত: ৫-২-২০২৬ বিকাল ৬:৩৩

জামালপুরের সরিষাবাড়িতে বাংলাদেশ ডক্টরস এসোসিয়েশন ড্যাব জামালপুর জেলা শাখার আয়োজনে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী ডোয়াইল ইউনিয়নের চাপার কোণা বালুর চর মাঠে জামালপুর জেনারেল হাসপাতাল প্যাথোলজি বিভাগীয় প্রধান ও ড্যাব নেতা ডাঃ কামরুল হাসানের নেতৃত্বে জেলা উপজেলার অভিজ্ঞ ও বিশেজ্ঞ ডাক্তার টিম এ ফ্রি চিকিৎসা ক্যাম্পে অংশ গ্রহণ করে দুঃস্থ রোগীদের দিনব্যাপী  ফ্রি চিকিৎসা প্রদান করেন।
জামালপুর জেলা বিএনপির সহযোগীতায় ও ১৪১ জামালপুর-৪ সরিষাবাড়ি আসনে ধানের শীষ প্রতিকে এমপি প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীমের ব্যবস্থাপনায় দিনব্যাপী প্রায় চার হাজার দুঃস্থ রোগীদের বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারদের মধ্যে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ দেবাশীষ রাজবংশী,আবাসিক মেডিক্যাল অফিসার রবিউল ইসলাম,ডাঃ মাহিসহ ১০-১৫ জন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারগণ নাক, কান,গলা,চক্ষ, হার্ট, বাত জ্বর, কিডনী ও মেডিসিন সহ বিভিন্ন জটিল ও কঠিন রোগের চিকিৎসা প্রদান করেন।
এ সময় ডোয়াইল ইউনিয়ন ছাত্রদল সভাপতি লিটন এবং ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ চিকিৎসা টিমক সার্বিক সহযোগীতা করেন।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান