ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নোয়াখালীতে যৌথ বাহিনীর মহড়া


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৫-২-২০২৬ বিকাল ৭:৫৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহনের জন্য নোয়াখালীর ৫ আসন কবিরহাট-কোম্পানীগঞ্জে যৌথ বাহিনী মাঠে নেমেছে। সারা দেশে ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নোয়াখালীর নির্বাচনীয় আসন গুলোতে গুরুত্বপূর্ণ এলাকা, হাট-বাজারে যৌথ বাহিনীর মহড়া চলছে।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর সকাল ৮ টা থেকে মেজর ওয়াসিম ও মেজর সানজিদার নেতৃত্বে কবিরহাট উপজেলা ভবনের  সামনে থেকে শুরু হয়ে কবিরহাট পৌরসভা অশ্বদিয়া, নেয়াজপুরসহ  আশপাশের এলাকায় মহড়া পরিচালিত হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশসহ সাংবাদিরা  মহড়ায় অংশ নেয়।
মহড়ার পাশাপাশি যৌথ বাহিনীর সদস্য ভোটারদের ভোট কেন্দ্রে  যাওয়ার জন্য উৎসাহিত করেন, নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের ভোট প্রয়োগের জন্য উৎসাহিত করাসহ নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহবান জানান।
ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে যৌথ বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রের আশপাশে টহল দেন এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করেন। সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির ধারাবাহিকতায় তাৎক্ষণিক পদক্ষেপের মহড়া দেওয়া হয়।
কবিরহাট থানা পুলিশ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সকল প্রকার পরিস্থিতি মোকাবিলা করবে এজন্য জনগণকে সজাগ থেকে যেকোনো সমস্যার জন্য যৌথ বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।

এমএসএম / এমএসএম

রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা