ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

অভিনয় ছাড়ার ঘোষণা নওবা তাহিয়ার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-২-২০২৬ রাত ৮:১০

শোবিজকে বিদায় জানালেন উদীয়মান অভিনেত্রী নওবা তাহিয়া। গত বুধবার রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন তিনি।  মূলত ধর্মীয় জীবন ও পড়াশোনায় মনোনিবেশ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তাহিয়া। 
সেই পোস্টে নওবা লেখেন, মিডিয়ায় চার বছরের চমৎকার সফর শেষে আমি থামার সিদ্ধান্ত নিয়েছি। এটি একটি অবিশ্বাস্য জার্নি ছিল, যার জন্য আমি সবসময় কৃতজ্ঞ। বর্তমানে আমি আমার দ্বীন (ধর্ম), শিক্ষা এবং ব্যক্তিগত উন্নতির মাঝে শান্তি খুঁজে পেয়েছি। আমার জীবনের এই অধ্যায়টি এখন আমার কাছে সঠিক মনে হচ্ছে।
তিনি আরও স্পষ্ট করেন, ভবিষ্যতে তাকে আর কোনো নাটক, বিজ্ঞাপন (টিভিসি) বা ওটিটি প্ল্যাটফর্মের কাজে দেখা যাবে না। তবে কিছু কাজ আগে থেকেই সম্পন্ন করা থাকায় সেগুলো মুক্তি পেতে পারে, যার সঙ্গে তিনি আর যুক্ত নন।
বর্তমান সময়ের এই অভিনেত্রী চরকির ওয়েব ফিল্ম ‘পুনর্মিলন’-এ অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। এছাড়া ‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘মায়াপুরাণ’ ও ‘শুধু তুমি’র মতো বেশ কিছু আলোচিত নাটকে তার উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। জনপ্রিয় সিরিজ ‘ক্লোজআপ কাছে আসার গল্প’-এর ‘কন্ট্রোল প্লাস জেড’ নাটকেও অভিনয় করেছিলেন তিনি।
এর আগে পড়াশোনার কারণে কয়েক মাসের বিরতি নিলেও এবার স্থায়ীভাবে শোবিজ ছাড়ার ঘোষণা দিলেন তিনি। ভক্ত ও দর্শকদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে নিজের ব্যক্তিগত ও শিক্ষা জীবনের দিকেই এখন পূর্ণ মনোযোগ দিতে চান নওবা।

 

এমএসএম / এমএসএম

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন