ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

রাজশাহীর সীমান্ত থেকে বিদেশি অস্ত্র উদ্ধার


রাজশাহীর সীমান্ত থেকে দুইটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ, বিজিবি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে বাঘা থানার সীমান্তবর্তী রাওথা এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী মোটরসাইকেল সহ অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়। এর আগে গত ১৭ জানুয়ারি বিজিবির একটি টিম কাটাখালী পৌরসভার সীমান্ত এলাকা থেকে মাটিতে পুতে রাখা অবস্থায় দুইটি বিদেশি পিস্তল, ৪ টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে।  
রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবি'র অধিনায়ক লে. কর্ণের রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারে নদী পথে অস্ত্রের একটি চালান আসছে। তথ্যের ভিত্তিতে বিজিবির সীমান্তবর্তী সকল বিওপির বিশেষ অভিযানিক দল সীমান্ত এলাকায় এ্যম্বুস করে বসে থাকে। দীর্ঘ প্রতিক্ষার পর বাঘা থানাধীট রাওথা পিরোজপুর এলাকায় এ্যম্বুস দল দেখতে পায় ভোরবেলায় সন্দেহভাজন একজন মোটরসাইকেলে করে যাচ্ছে। তার গতি রোধ করা হলে, সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে সেই মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচে কাভারের উভয় পাশে দুইটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির দায়িত্বরত এলাকা রাজশাহী জেলায় মোট ১০ টি বেইজ ক্যাম্প, ২৮ প্লাটুন মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কে-৯ সদস্য, পদ্ম নদীতে ৭ টি স্পীডবোট এবং ফাস্ট পেট্রোল ক্রাফট, সীমান্তের ১৬ টি বিওপির প্রত্যেকটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভসহ মোট ৭০০ সদস্য মোতায়ন করা হয়েছে। রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির দায়িত্বরত এলাকার সীমান্তবর্তী ৩ টি উপজেলায় মোট ৬৪ টি ভোটকেন্দ্র রয়েছে।

Aminur / Aminur

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ