ঢাকা শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-২-২০২৬ রাত ১০:৫৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত রাজশাহী মহানগর জামায়াতে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. কেরামত আলী। শুক্রবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দারসবাড়ী মসজিদ প্রাঙ্গণে এই ইশতেহার ঘোষণা করেন তিনি।
এ সময় বিজয়ী হলে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় উন্নয়নের মাধ্যমে উন্নত, নিরাপদ বাসস্থান নিশ্চিতে সর্বোচ্চ প্রচেষ্টা করা হবে বলে অঙ্গীকার করেন তিনি।
শিবগঞ্জের উন্নয়নে চিন্তাভাবনা তুলে ধরে কেরামত আলী বলেন, স্বাধীনতার এত বছর পরেও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেমন দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। আর তাই নির্বাচিত হলে শিবগঞ্জ পৌর এলাকা ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পানি ব্যবস্থার উন্নয়ন, সড়ক ও যোগাযোগ ব্যবস্থা অবকাঠামো শক্তিশালীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যক্ষাতের আধুনিকায়নের কথা উল্লেখ করা হয় ইশতেহার।
এছাড়া সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক-চোরাকারবারী প্রতিরোধে কার্যত ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করে উন্নত নগরায়ন ও শিল্পায়ন, কৃষি উন্নয়ন ও আম কেন্দ্রিক অর্থনিতির প্রসার, বেকারত্ব নিরসন ও কর্মসংস্থান, স্থলবন্দর আধুনিকায়ন ও বাণিজ্যিক বিস্তৃতি বিষয়ে জামায়াতের ২০ দফা ইশতেহার ঘোষণা করেন তিনি।
আর তাই শিবগঞ্জ উপজেলার উন্নয়নে সকলকে ১২ ফেব্রয়ারী দিনব্যাপী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেয়ার আহ্বান জানান চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলী।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা সহকারী সেক্রেটারী সেফাউল মুলক, জুলাই যোদ্ধা আল বাশরি সোহান,  আইনজীবী নাহিদ ইবনে মিজান, শিবগঞ্জ উপজেলা কর্ম পরিষদ সদস্য আশিয়া বেগম, শাহবাজপুর মহিলা জামায়াত সেক্রেটারি তৌহিদা বেগমসহ জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

শিবচরে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

শ্রীমঙ্গলে বিএনপির জনসভা: চা শ্রমিক ও কৃষকের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপের প্রতিশ্রুতি হুমায়ুন কবিরের

রাজস্থলীর ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের প্রচারণা শতশত জনস্রোতের বিশাল জনসভা

রাজশাহীর সীমান্ত থেকে বিদেশি অস্ত্র উদ্ধার

মনপুরায় বিএনপি–জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত ৪

অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

কবিরাজ হত্যার ৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা গ্রেপ্তার

দেশটাকে বাঁচাতে যুবকদের এগিয়ে আসতে হবে - কুমিল্লায় কর্ণেল অলি

চট্টগ্রাম-১৩ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের পক্ষে গণসংযোগ

ফিরে দেখা চুয়াডাঙ্গা-২: ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিন প্রার্থীর লড়াই, দ্বিমুখী সংঘাতের সম্ভাবনা

"বিএনপির দূর্গ জয়ে জামায়াত প্রার্থীর ভিন্ন কৌশল" তানোরে তরুণ ও আদিবাসী ভোটাররাই প্রার্থীর জয়-পরাজয়

আগামি ১৩ তারিখ সূর্য উঠবে নতুন বাংলাদেশকে কাঁধে নিয়ে” পটুয়াখালীর বাউফলে ১১ দলীয় ঐক্যজোটের জনসভায় ডা.শফিকুর রহমান