ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

পাঁচবিবিতে ভোটের গাড়ী


আব্দুল হাসিব, পাঁচবিবি photo আব্দুল হাসিব, পাঁচবিবি
প্রকাশিত: ৭-২-২০২৬ দুপুর ১১:৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  উপলক্ষে ভোটারদের মধ্যে জনসচেতনতা সৃষ্টিতে জয়পুরহাটের পাঁচবিবিতে  ‘ভোটের গাড়ি’ প্রচার কার্যক্রম শুরু করেছে। ৭ ফেব্রুয়ারী  শনিবার সকালে পাঁচবিবি গোহাটি মক্তমঞ্চের সামনে এ প্রচার কার্যক্রম শুরু হয়।
‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্য সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমাণ এই ভোটের গাড়ি দেশব্যাপী প্রচারণা চালাচ্ছে। 
এ প্রচারণার অংশ হিসেবে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও ব্যান্ড সংগীত পরিবেশন করা হয়। প্রধান উপদেষ্টার বক্তব্য ছাড়াও চলচ্চিত্র প্রদর্শনীতে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা, প্রবাসীদের ভোট ও গণভোটের মাধ্যমে সংস্কার এবং আঞ্চলিক ভাষায় নির্মিত গান পরিবেশনা। পাশাপাশি সাধারণ জনগণের মতামত সংগ্রহ ও মতামত প্রকাশের জন্য স্বাক্ষর বোর্ড উন্মুক্ত করা হয়। 
উল্লেখ্য, ‘ভোটের গাড়ি’ জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করবে। একইসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য তুলে ধরবে।  বিপুলসংখ্যক জনসাধারণ অনুষ্ঠানটি উপভোগ করেন।

Aminur / Aminur

“রোজ একই টিফিনে শিশুদের অনীহা: বিকল্প খাবারের দাবি বরুড়ার প্রাথমিক বিদ্যালয়ে”

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের মূল্যবান সম্পদ -ডিসি, নরসিংদী

শিবচরে জমি বিরোধে চাচাতো ভাই নিহত, ঘুষির অভিযোগ

বিজয়নগরে কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার