ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

চাঁদপুরে দুই মাথাওয়ালা শিশুর জন্ম


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭-২-২০২৬ দুপুর ১১:৮

 চাঁদপুরে দুই মাথাওয়ালা এক কন্যা শিশুর জন্ম হয়েছে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে।  প্রসূতি মায়ের নাম সুমি আক্তার। তার স্বামী মাসুদ গাজী পেশায় দিন মজুর। বাড়ি জেলার ফরিদগঞ্জের পূর্ব বড়ালী গ্রামে। শিশুটি বর্তমানে চাঁদপুর শহরের ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, বাড়িতে প্রসব বেদনা শুরু হলে প্রসূতিকে এ হাসপাতালে নিয়ে আসেন। বৃহস্পতিবার রাতে  সিজারের মাধ্যমে তিনি এ কন্যা সন্তানের জন্ম দেন।  
শারিরীক অবস্থা পর্যবেক্ষন করে চাঁদপুরের শিশু বিশেষজ্ঞ  (সাজর্ন) ডা. মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, শিশুটির দেহ একটি হলেও মাথা দুইটি। এটি একটি বিরল ঘটনা। জন্মগত ত্রুটির কারণে এটি হয়েছে বলে তিনি জানান। শিশুটিকে  ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। অপারেশনের  মাধ্যমে  মাথাগুলি আলাদা করা যেতে পারে। এ অপারেশন ঢামেকে করা যেতে পারে।
ব্যয়বহুল ও ঝুকিপূর্ণ এই অপারেশন করানোর মতো প্রয়োজনীয় টাকা দিনমজুর পিতা মাসুদ গাজীর নাই। তাই তিনি সমাজের বিত্তবানদের ও সমাজসেবীদের সহযোগিতা চান। বিকাশ নং-০১৮৮ ৩৫৬২০৬০ যোগাযোগ করার বিনীত অনুরোধ করেছেন দিনমজুর এই পিতা।

Aminur / Aminur

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ