ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ২ টি অবৈধ ট্রলিং বোট ও মাছসহ ৩৪ জেলে আটক


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৭-২-২০২৬ দুপুর ১:০

কক্সবাজার সংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়ে ২ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ১২টি ট্রলিং জাল এবং ১ হাজার কেজি সামুদ্রিক মাছসহ ৩৪ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ও সন্ধ্যায় কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ কক্সবাজার সংলগ্ন গভীর সমুদ্রে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধভাবে মাছ ধরার দায়ে ২ টি ট্রলিং বোট জব্দ করা হয়। এ সময় বোট তল্লাশি করে প্রায় ৩১ লক্ষ টাকা মূল্যের ১২টি ট্রলিং জাল ও ১ হাজার কেজি মাছসহ ৩৪ জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে চট্টগ্রামের সামুদ্রিক মৎস্য পরিদর্শকের উপস্থিতিতে বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং মুচলেকা নিয়ে বোটগুলো মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়। জব্দকৃত অবৈধ জালগুলো বিনষ্ট করা হয়েছে এবং সামুদ্রিক মাছ নিলামে বিক্রয় করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Aminur / Aminur

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত