মাদারীপুরে কিশোর গ্যাং মামলায় প্রবাসী গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবি
মাদারীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার প্রবাসী প্রান্ত হাওলাদারের (২৮) মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মাদারীপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে প্রান্ত হাওলাদারের স্বজনসহ স্থানীয় এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ঘটনার সময় প্রান্ত হাওলাদার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। কোনো সুষ্ঠু তদন্ত ছাড়াই তাকে পরিকল্পিতভাবে মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে। এতে একজন নিরপরাধ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, কিশোর গ্যাংয়ের সঙ্গে প্রান্ত হাওলাদারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। প্রকৃত অপরাধীদের আড়াল করতে নিরীহ মানুষকে মামলায় ফাঁসানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রান্ত হাওলাদারের মা আসমা বেগম।
তিনি বলেন“আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। দীর্ঘদিন আমার ছেলে প্রবাসে ছিলেন মাসখানেক আগে ও দেশে এসেছে ঘটনার সময় ও শ্বশুরবাড়িতে ছিল। কোনো ধরনের তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরিকল্পিতভাবে তাকে হয়রানি করা হচ্ছে। আমি এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই।”
মানববন্ধন থেকে অবিলম্বে প্রান্ত হাওলাদারের নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন মানববন্ধনকারীরা।
প্রান্ত হাওলাদার মাদারীপুর পৌর শহরের লঞ্চঘাট এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার নুরু হাওলাদারের ছেলে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মাদারীপুর) জাহাঙ্গীর আলম বলেন, “নির্দোষভাবে কাউকে হয়রানি করার কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Aminur / Aminur
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু