ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

তানোরের শিবনদীতে দলবেঁধে পলাই জাল দিয়ে মাছ শিকারের ধুম


তানোর প্রতিনিধি photo তানোর প্রতিনিধি
প্রকাশিত: ৭-২-২০২৬ দুপুর ২:৪২

রাজশাহীর তানোর উপজেলার শিবনদী বিলে দলবেঁধে পলাই জাল দিয়ে মাছ শিকারের ধুম পড়েছে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে এই মাছ শিকার। দেখা গেছে, সৌখিন মৎস্যজীবীরা দলবেঁধে পলাই জাল দিয়ে মাছ ধরছেন।কারও পলাই জালে ধরা পড়ছে বোয়াল, শিং, রুই, কাতলাসহ নানা প্রজাতির মাছ। আর যখনই কারও পলাইয়ে মাছ বাঁধছে, তখনই শুরু হচ্ছে আনন্দের হইচই। একেকটি মাছ ধরার পর মনে হচ্ছে যেন তাদের জালে সোনার হরিণ ধরা পড়েছে। মাছ ছোট হোক বা বড়—মাছ ধরা পড়লেই সবার মধ্যে ছড়িয়ে পড়ছে উচ্ছ্বাস। দেখে মনে হচ্ছে, মাছ শিকারের এই আনন্দ তাদের কাছে ঈদের আনন্দের মতোই।শিবনদীতে পলাই দিয়ে মাছ শিকার করতে আসা মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম গ্রামের আব্দুল, জব্বার ও বাদল জানান, তারা প্রতিবছরই দলবেঁধে শিবনদী বিলে মাছ শিকার করতে আসেন। তারা প্রত্যেকে ১০ থেকে ২০ কেজি পর্যন্ত পলাই জাল ব্যবহার করে মাছ শিকার করেন। দলের মধ্যে কেউ মাছ না পেলে অন্যরা মিলে তাকে মাছ দিয়ে হাসিমুখে বাড়ি পাঠান।বাদল বলেন, মাছ ধরা তাদের পেশা নয়, এটি তাদের শখ। প্রতিবছর তারা আনন্দ ও বিনোদনের জন্য দলবেঁধে শিবনদীতে মাছ শিকারে আসেন।ঢোরসা গ্রামের মজিদুল ইসলাম বলেন, “আমরা প্রতিবছর বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে গ্রুপ করে বিলের খাড়ি ঘিরে রাখি। পানি কমে এলে পলাই জাল ও স্যালো মেশিন দিয়ে পানি শুকিয়ে মাছ ধরি। এতে মাছও ভালো পাওয়া যায়।”তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী জানান, শিবনদী বিলে নানা প্রজাতির মাছ রয়েছে। বন্যার সময় আশপাশের পুকুর ও জলাশয়ের চাষ করা মাছ এই বিলে এসে জমা হয়। তানোর উপজেলায় প্রায় এক হাজার মৎস্যজীবী এই বিলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন।

Aminur / Aminur

নরসিংদীতে ৬৮ লাখ ৮০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, বিক্রেতাকে জরিমানা

কালিহাতীতে কারখানা বন্ধের হুমকি, চাঁদা না দিলে আগুন দেওয়ার অভিযোগ

নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

শ্যামনগরে অপহরণের ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

মান্দায় কাজ না করেই কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

জগন্নাথপুর–সুনামগঞ্জ সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বরিশালের দুইটি উপজেলার ১৯৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধানশিক্ষক

নোয়াখালী ইবনে সিনা হাসপাতালে পৌর ব্যবসায়ী সমিতির সদস্যদের মতবিনিময় সভা

আবারও ৮ জনের নিয়োগ বিতর্কে সিডিএ

চাঁপাইনবাবগঞ্জে সমাজসেবা ও এনএসআই অফিসের সামনের নতুন রাস্তার উদ্বোধন

নওগাঁ সরকারি কলেজের ছাত্রীকে যৌন হয়রানি: এআই ক্যামেরার সহায়তায় যুবক গ্রেপ্তার

পাঁচবিবিতে পাটের দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি

পেকুয়ায় মাদকের আস্তানায় অভিযান, আটক ২