নির্বাচনী দায়িত্ব পালনে আনসার–ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ মহাপরিচালকের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ গাজীপুরে অনুষ্ঠিত হয়। নির্বাচনকালীন নিরাপত্তা, পেশাদারিত্ব এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় বাহিনীর দৃঢ় অবস্থান তুলে ধরাই ছিল এই সমাবেশের মূল প্রতিপাদ্য। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। গাজীপুরে সরাসরি উপস্থিতির পাশাপাশি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত আনসার–ভিডিপি সদস্যরাও সমাবেশে যুক্ত ছিলেন।
সমাবেশে প্রদত্ত দিকনির্দেশনামূলক বক্তব্যে মহাপরিচালক নির্বাচনী দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে সকল সদস্যকে অটল পাহাড়ের ন্যায় দৃঢ় অবস্থানে থেকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম, ব্যালট বক্স ছিনতাই, জাল ভোট কিংবা রাজনৈতিক প্রভাব ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।
তিনি বলেন, “নির্বাচনী সুরক্ষা অ্যাপসহ আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে যেকোনো অপ্রীতিকর ঘটনা তাৎক্ষণিকভাবে রিপোর্ট করতে হবে, যাতে দ্রুত টহল টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারে।” তিনি আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ১৩ জন আনসার–ভিডিপি সদস্যের মধ্যে দুইজন সদস্য সরাসরি নির্বাচনী সুরক্ষা অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক প্রতিবেদন দাখিল করবেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ রেসপন্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং জেলা কমান্ড্যান্ট থেকে শুরু করে আনসার–ভিডিপি সদর দপ্তর পর্যন্ত একটি শক্তিশালী অবজারভার টিম সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। এ ব্যবস্থার ফলে ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন প্রভাবিত করার সুযোগ থাকবে না—এ কথা তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন।
মহাপরিচালক আরও বলেন, “দীর্ঘ সময় দায়িত্ব পালনের সক্ষমতা বিবেচনায় শারীরিকভাবে সুস্থ, প্রশিক্ষিত ও স্মার্ট সদস্যদেরই এবারের নির্বাচনী দায়িত্বে বাছাই করা হয়েছে।” তিনি জোর দিয়ে উল্লেখ করেন, “দেশ ও বাহিনীর পতাকাকে সমুন্নত রেখে রাষ্ট্রের অর্পিত এই পবিত্র দায়িত্ব এবং জনগণের আমানত সঠিকভাবে রক্ষা করাই সকল সদস্যের প্রধান কর্তব্য।” একই সঙ্গে তিনি বলেন, আনসার–ভিডিপি শুধু নির্বাচনকালীন দায়িত্বেই সীমাবদ্ধ নয়; বরং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবী শক্তি হিসেবে সদা প্রস্তুত একটি বৃহৎ ও সম্ভাবনাময় বাহিনী, যা বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জাতীয় প্রয়োজনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
সমাবেশের শেষাংশে মহাপরিচালক প্রত্যাশা ব্যক্ত করেন যে, পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে আনসার–ভিডিপি সদস্যরা আগামীতেও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনআস্থা আরও সুদৃঢ় করবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই প্রস্তুতিমূলক সমাবেশ নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করার পাশাপাশি রাষ্ট্রীয় স্থিতিশীলতা, গণতন্ত্রের সুরক্ষা এবং আইনশৃঙ্খলা রক্ষায় আনসার–ভিডিপির ভূমিকার গুরুত্ব নতুন করে তুলে ধরেছে—যার সুদূরপ্রসারী প্রভাব ভবিষ্যতের যেকোনো জাতীয় সংকট মোকাবিলায় এই বাহিনীকে আরও নির্ভরযোগ্য শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে।
এমএসএম / এমএসএম
জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক প্রসূতি মা কে জরুরী চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড
আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি
বাউবির ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামে সনদবিহীন শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দুইগুণ বাড়বে: বেবিচক চেয়ারম্যান
আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ উপলক্ষে আইইউবিএটিতে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত
গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক
ডিএসইতে ‘স্থিতিশীল পুঁজিবাজার: অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
যমুনা সেতুর ডেক সংস্কার ও পরিত্যক্ত রেল লেন সচল করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সিসিসিসি-সিআরবিসি জেভি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত
আন্তর্জাতিক সেবিকা দিবসে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পন্সরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬
বাংলাদেশে PMI নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন