ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মৌসুমের শেষভাগে শ্রীমঙ্গলে তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ৭-২-২০২৬ দুপুর ৪:২৩

শীতের বিদায়ী সময়েও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তীব্র শীতপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এক অঙ্কের তাপমাত্রা ও ঘন কুয়াশার কারণে শহর ও গ্রামাঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সকাল থেকে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমে গেছে, কর্মজীবী মানুষেরা পড়ছেন চরম দুর্ভোগে।
শনিবার সকাল ৬টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সর্বনিম্ন ৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এর আগে গত শুক্রবার এখানে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র কর্মকর্তা আনিসুর রহমান বলেন, “শনিবার সকাল ৬টায় ৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডার কারণে সকাল থেকেই রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। আরও কয়েকদিন পর শীতের তীব্রতা কিছুটা কমতে পারে।”
তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন চা শ্রমিকরা। বিদ্যাবিল চা বাগানের নারী শ্রমিক কল্পনা নায়েক বলেন, “এই শীতের মধ্যে চা বাগানে কাজ করতে খুব কষ্ট হয়। তবুও জীবিকার তাগিদে কাজ করতে হয়। আমাদের জন্য শীতবস্ত্র সহায়তা খুব প্রয়োজন। এদিকে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম বলেন, “প্রতিদিন সর্দি, কাশি, নিউমোনিয়া, হাঁপানি ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে রয়েছেন।” পর্যাপ্ত গরম কাপড় ব্যবহার এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক