ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহনগঞ্জে নদের বুকে চলছে যানবাহন ও গো-চারণ: দুই যুগেই বালুচর দেওরাজান


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ৭-২-২০২৬ বিকাল ৫:৪৪

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের বুক চিরে একসময় বয়ে চলত প্রমত্তা দেওরাজান নদ। ২৫-৩০ বছর আগেও যেখানে ১৫-২০ ফুট গভীরতা ছিল, আজ সেখানে পানির কলকল ধ্বনির বদলে চোখে পড়ে বিস্তীর্ণ বালুচর। খননের অভাবে পলি জমে নদটি এখন মরণদশায়; স্থানীয়দের কাছে এটি এখন ‘দেওরাজান বালুচর’ নামেই পরিচিত। নদের বুকে এখন কৃষকের গরু চরে, অবলীলায় চলে নানা যানবাহন। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দত্তখিলা নদ থেকে জলটুনাই পর্যন্ত বিস্তৃত ৪-৫ কিলোমিটার দীর্ঘ এই নদটি একসময় ছিল হাওরের কৃষি ও জীবনযাত্রার প্রধান উৎস। দেওরাজানের পানি দিয়ে হাজার হাজার একর জমিতে সেচ দেওয়া হতো, জেলেরা মাছ ধরত আর নৌকায় পরিবহন করা হতো কৃষিপণ্য। পলি জমে নদটি ভরাট হয়ে যাওয়ায় এখন কৃষকরা বাধ্য হয়ে ভূগর্ভস্থ পানি তুলছেন, যা উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে এবং পানির স্তর নিচে নামিয়ে দিচ্ছে। প্রবীণ কৃষক আলী হোসেন আক্ষেপ করে বলেন, "এই নদ ছাড়া একসময় হাওর কল্পনাও করা যেত না, চোখের সামনেই নদটা মরে গেল।"
হাওরের পরিবেশ গবেষক ওহিদুর রহমান জানান, দেওরাজান শুধু একটি নদ নয়, এটি ছিল একটি পূর্ণাঙ্গ বাস্তুতন্ত্র। এর নাব্যতা ফিরিয়ে আনলে জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি কৃষি ও পরিবেশ উপকৃত হবে। মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন জানিয়েছেন, ভূমি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে নদটি খননের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেনও উপ-সহকারী প্রকৌশলীদের মাধ্যমে নদের বর্তমান অবস্থা জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার