ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগ উদ্যোগে

গবেষণা প্রোটোকল রচনায় দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৭-২-২০২৬ বিকাল ৫:৫৩

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগ আয়োজিত গবেষণা প্রোটোকল রচনায় দক্ষতা বৃদ্ধিমূলক “হাউ টু রাইট রিসার্চ প্রোটোকল (How to Write Research Protocol)” শীর্ষক একটি কর্মশালা আজ ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি বিএমইউ এর সুপার স্পেশালাইজড হাসপাতালের ৪র্থ তলার কনফারেন্স রুম (রুম নং-৫০৪) এ অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, মাননীয় ভাইস-চ্যান্সেলর এবং চেয়ারম্যান, হেপাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রধান রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোঃ জিয়াউল ইসলাম, পিএইচডি, পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম)। 
কর্মশালায় গবেষণা প্রোটোকল লেখার বিভিন্ন ধাপ, গবেষণার উদ্দেশ্য নির্ধারণ, স্ট্যাডি ডিজাইন নির্বাচন, স্যাম্পল সাইজ, ডাটা কালেকশন ও এথিক্যাল ইস্যুসমূহ বিস্তারিতভাবে আলোচনা করা হয়। 
প্যানেল অব এক্সপার্ট হিসেবে আলোচনায় অংশ নেন অধ্যাপক ডা. মো. গোলাম আজম, বিভাগীয় প্রধান, জিএইচপিডি, বারডেম এবং অধ্যাপক ডা. মো. গোলাম মোস্তফা, সাবেক শিক্ষক, হেপাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। কর্মশালাটি সঞ্চালনা করেন ডা. মোঃ সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক, হেপাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। 
কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কর্মশালাটিকে অত্যন্ত ফলপ্রসূ ও সময়োপযোগী বলে অভিহিত করেন।

এমএসএম / এমএসএম

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত