ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

শ্রীনগরে ঘর থেকে বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি photo শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৭-২-২০২৬ বিকাল ৬:৪৬

 শ্রীনগরে ইমরান মোড়ল (২৫) নামে এক বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাঘড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোড়ল বাড়িতে নিজ ঘর থেকে ইমরানের মরদেহটি উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশ। ইমরান মধ্য বাঘড়ার মানিক মোড়লের ছেলে। পরিবারের দাবী ইমরানকে হত্যা করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ইমরানের বাবা প্রবাসী। মা ঢাকা বেড়াতে যায়। ইমরানের অন্তসত্ত্বা স্ত্রীও তার বাবার বাড়িতে গেছেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইমরানের সঙ্গে সর্বশেষ কথা হয় স্ত্রী আয়শা আক্তারের। শুক্রবার শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল ইমরানের। সকালে ইমরানকে বেশ কয়েকবার ফোনে করে ফোন বন্ধ পায় আয়শা। পরে বিয়য়টি আয়শা তার শ্বাশুরিকে জানান। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বাড়িতে এসে মা-চাচারা পাকা ঘরের লোহার গেইটের তালা খুলে রুমে প্রবেশ করে মেঝেতে ইমরানের লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় ইমরানের গলায় মোবাইল চার্জারের তার পেঁচানো ছিলো। স্থানীয়রা জানান, ইমরান গত ২০২৫ সালে সৌদি থেকে দেশে আসে। উপজেলার বালাশুর বাজার এলাকায় একটি বিকাশ-নগদের দোকান খুলে ব্যবসা শুরু করে। ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকার আয়শা আক্তারকে বিয়ে করে ইমরান। আয়শা আক্তার ৭ মাসের অন্তসত্ত্বা। ধারনা করা হচ্ছে ইমরানকে পরিকল্পীতভাবে হত্যার পর বিকাশ/নগদ একাউন্টের মোবাইল নিয়ে গেছে দুর্বৃত্তরা। বাঘড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ ও শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, গলায় তার পেঁচানো অবস্থা লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

আরমান / আরমান

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ