ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ইঞ্জিন বিকল হয়ে সারাদেশের সাথে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ৭-২-২০২৬ বিকাল ৭:১৯
মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ায় সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এতে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
 
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়ার মাগুরছড়া এলাকায় পৌঁছালে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং রেল যোগাযোগ বিঘ্নিত হয়।
এ ঘটনায় শ্রীমঙ্গল স্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস এবং শমশেরনগর স্টেশনে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। আকস্মিকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনগুলোতে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়।
শমশেরনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রজত রায় জানান, চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্র্রেস ট্রেনটি লাউয়াছড়ার মাগুরছড়া এলাকায় পৌঁছালে ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এতে ট্রেন লাইন বন্ধ হয়ে সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শমশেরনগর স্টেশনে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস আটকা পড়ে আছে।
এদিকে শ্রীমঙ্গল স্টেশনের প্ল্যাটফর্মে মাইকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রীদের অনলাইনে টিকিট ফেরতের ঘোষণা দেওয়া হয়।
হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। শ্রীমঙ্গল স্টেশনে অপেক্ষমাণ যাত্রী আনোয়ার হোসেন বলেন, 'জয়ন্তিকা ট্রেনে ঢাকা যাওয়ার জন্য স্টেশনে এসে বসে আছি। এখন মাইকে ঘোষণা দিচ্ছে টিকিট অনলাইনে ফেরত নেওয়া হচ্ছে, ট্রেন কখন আসবে তার কোনো নিশ্চয়তা নেই—বড়ই সমস্যায় পড়েছি।"
আরেক যাত্রী নুসরাত জাহান বলেন, 'দুপুর থেকে পরিবারের সঙ্গে স্টেশনে বসে আছি। চট্টগ্রামগামী ট্রেন নষ্ট হয়ে গেছে, কখন ঠিক হবে কেউ বলতে পারছে না খুবই ভোগান্তিতে আছি।'
শ্রীমঙ্গলের সহকারী স্টেশন মাস্টার জানান, শ্রীমঙ্গল থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন উদ্ধার কাজের জন্য কমলগঞ্জে পাঠানো হয়েছে। লাইন সচল হলে ধাপে ধাপে সব ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধান করে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করার চেষ্টা চলমান আছে।

আরমান / আরমান

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক