ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে নির্বাচনী পোস্টার টাঙানোর দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৮-২-২০২৬ দুপুর ১:২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে পরিচালিত অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এ জরিমানা আদায় করেন।

অভিযানে দোকানের সামনে ও আশপাশে দলীয় প্রতীক সংবলিত নির্বাচনী পোস্টার টাঙিয়ে রাখার প্রমাণ পাওয়া যায়, যা আচরণবিধির পরিপন্থী।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো সাফা ফার্মেসি ও বিসমিল্লাহ রেস্তোরাঁ। ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে, প্রতিষ্ঠান দুটিতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ভিপি আয়নুল হক এবং এগারো দলীয় ঐক্য জোটের রিকশা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুর রউফের নির্বাচনী পোস্টার প্রদর্শিত ছিল। এ কারণে একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা এবং অপরটিকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, “সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। আইন লঙ্ঘন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল নাগরিককে নির্বাচনী আইন ও আচরণবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসন সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রায়গঞ্জ উপজেলাসহ আশপাশের এলাকায় নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা জোরদার করা হবে।

এমএসএম / এমএসএম

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ