ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি: বাবু গয়েশ্বর চন্দ্র রায়
ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি বলে মন্তব্য করেছেন ঢাকা–৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
৭ ফেব্রুয়ারী বিকাল ৩ ঘটিকায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নে অবস্থিত চেয়ারম্যান বাড়িতে নুর মোহাম্মদ নুরু মিয়া ওয়েল ফেয়ার ট্রাষ্টের উদ্যোগে দোয়া মাহফিল ও ভোটারদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। তিনি আরোও বলেন, আপনারা যাকে ভালো মনে করেন তাকে ভোট দিন। তবে ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমি জীবনভর সংগ্রাম করেছি—এটা আপনারা স্মরণ রাখবেন।” তিনি আরও বলেন, “ভোটকেন্দ্রে যাওয়ার নিশ্চয়তা দিতে চাই। আগামীর নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি মানুষের অধিকার ও দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সাথে মতবিনিময়ের পাশাপাশি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে দোয়া কামনা করেন নুর মোহাম্মদ নুরু চেয়ারম্যানের পরিবারের সকল সদস্যরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে ভোটারদের ভোটাধিকার নিশ্চিত ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিপুন রায়সহ দক্ষিণ থানা সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপির অন্যতম সম্মানিত সদস্য মাহাবুব আলম মামুন,চঞ্চল, মোঃ আহসানুল্লাহ চৌধুরী, সুলতান নাসির,মিসেস নুরু চেয়ারম্যান এর স্ত্রী এবং দুই ছেলে, দুই মেয়ে এ সময় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত