ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

নেত্রকোণা-৪ মদনে বিএনপির মনোনীত প্রার্থী বাবরে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৮-২-২০২৬ দুপুর ১:৩২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, ও খালিয়াজুড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থীর  বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

গত শনিবার (৭ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় মদন পৌর সদরে জাহাঙ্গীরপুর তহরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুরজ্জামান বাবরে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মদন উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুল আলম তালুকদারের সভাপতিত্বে এবং মদন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান হাসান চন্দন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (মদন,মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর। এ সময় তিনি বলেন বিএনপি করে অন্য কোন দলের এজেন্ট হয়ে কাজ করা যাবে না। দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়ালে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন আমি আপনাদের ভোটে জয়যুক্ত হতে পারলে মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি মানুষের ভাগ্যর পরিবর্তন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 
এ সময় বিএনপির নেতাকর্মীসহ সাধারণ জনগণের প্রতি ধানের শীষের ভোট দেওয়ার আহ্বান জানান। 

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি,মদন পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির,মদন পৌরসভার সাবেক সভাপতি সাইদুর রহমান সম্রাট,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু তাহের আজাদ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ সেকুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহি টুটুন, মদন পৌর শাখা বিএনপির সহ আইনবিষয়ক সম্পাদক শফিকুজ্জামান হাসান মানিক,উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল এবং সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির,উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল,সাধারণ সম্পাদক শামীম আহমেদ জেলার তাঁতী দলের আহবায়ক মোঃ এখলাছ মেম্বার,এবং পৌর তাঁতী দলের সভাপতি মোঃ শামীম মিয়া। এছাড়া ইউনিয়ন  বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা -নেত্রী কর্মীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর