চন্দনাইশে জনতার মুখোমুখি এমপি পদপ্রার্থীরা:আটজনের মধ্যে অনুপস্থিত পাঁচজন
চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) সংসদীয় আসনে "কেমন চন্দনাইশ চাই" ও প্রার্থীদের ভাবনায় শীর্ষক মতবিনিময় সভা ও সরাসরি প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি বিকালে চন্দনাইশ সিভিল সোসাইটি (সিসিএস) এর আয়োজনে চন্দনাইশ পৌরসভাস্থ শাহ আমিন নগর পার্কে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিসিএসের মুখপাত্র তানভীর আহমেদ সিদ্দিকী ও সদস্য নেজাম উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ- সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনের ১১ দলীয় জোটের ছাতা মার্কার প্রার্থী অধ্যাপক ওমর ফারুক,বৃহত্তর সুন্নী ঐক্য জোটের মোমবাতি মার্কার প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকী,স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাহী,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাকা প্রার্থীর প্রতিনিধি মৌ.জাহিদুল হক। এছাড়াও জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী মো.বাদশা মিয়া সভাস্থলে উপস্থিত হলেও সঠিক সময়ে অনুষ্ঠান শুরু না হওয়ায় আয়োজক কমিটির উপর ক্ষোভ প্রকাশ করে ও অনুষ্ঠানের সফলতা কামনা করে সভাস্থল ত্যাক করেন। জানা যায়,চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র থেকে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। "কেমন চন্দনাইশ চাই" ও প্রার্থীদের ভাবনায় শীর্ষক মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য আয়োজক কমিটির পক্ষে থেকে প্রার্থীদের সাথে একাধিকবার যোগাযোগ করলেও মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন মাত্র তিনজন প্রার্থী। এছাড়াও একজন প্রার্থী সভাস্থল ত্যাগ করেন এবং অন্য এক প্রার্থীর পক্ষে তার প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত হলেও বিএনপির মনোনীত ধানের শীষের এমপি পদপ্রার্থী জসিম উদ্দিন আহমেদসহ মোটজন পাঁচজন প্রার্থী ব্যস্ততা দেখিয়ে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত প্রার্থীরা সিসিএসের জুলাই সনদের হ্যা/না প্রশ্ন,স্থানীয় সরকারের বিকেন্দ্রীকরণ ও ক্ষমতায়ন এবং চট্টগ্রাম-১৪ আসনের সামগ্রিক সমস্যা চিহ্নিত করে তার উত্তরণে পদক্ষেপসহ নানান প্রশ্নের জবাব দেন। এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবদুর রহিম,বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক প্রার্থী ডা.শাহাদাত হোসেন,সাংবাদিক যথাক্রমে আবিদুর রহমান বাবুল,এডভোকেট দেলোয়ার হোসেন,সংগঠনের সদস্য সচিব জমির উদ্দিন, ইন্জিনিয়ার চিশতী আনোয়ার, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মন্জুর মোর্শেদ মামুন,এনসিপির চট্টগ্রাম দক্ষিণের যুগ্ম সমন্বয়ক জয়নাল আবেদীন কায়সার, হ্যাঁ ক্যাম্পেইন ব্রান্ড এম্বাসেডর আনাস মোহাম্মদ,সংগঠনের সদস্য এহসানুল হক লাবিব,আলমগীর সিদ্দিকী,এনায়েত উল্লাহ, জিসান খাঁন, আইয়ুব,সালাউদ্দিন প্রমুখ।
এমএসএম / এমএসএম
কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি
বারহাট্টায় কাল্ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা
মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’
হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন
শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ
নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ
রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ
কুতুবদিয়া ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া