ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৮-২-২০২৬ দুপুর ৪:৪৮

দেশে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং শীর্ষস্থানীয় ডিজিটাল ফিনটেক প্ল্যাটফর্ম শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ‘ডিজিটাল ন্যানো ঋণ’ সুবিধা চালু করা হবে। ঢাকার ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আহসান জামান চৌধুরী এবং শেবা ফিনটেক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ইলমুল হক।
এই অংশীদারিত্বের মাধ্যমে ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তারা সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় জামানতবিহীন ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন। সহজ আবেদন প্রক্রিয়া, ই-কেওয়াইসি, দ্রুত অনুমোদন এবং ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে অর্থ বিতরণ ও পরিশোধের সুবিধা এই উদ্যোগকে আরও কার্যকর করবে। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আনুষ্ঠানিক অর্থায়নের সুযোগ বৃদ্ধি, নগদ প্রবাহ ব্যবস্থাপনা উন্নয়ন এবং ব্যবসায়িক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, শেবা পে প্ল্যাটফর্মের নিবন্ধিত ব্যবহারকারীদের জন্য ‘ডিজিটাল ন্যানো ঋণ’ সুবিধা চালু করা হবে। এই উদ্যোগে ট্রাস্ট ব্যাংক পিএলসি ঋণদাতা হিসেবে এবং শেবা ফিনটেক লিমিটেড প্রযুক্তি ও সেবাদাতা হিসেবে কাজ করবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় পক্ষই আশা প্রকাশ করেন যে, এই যৌথ উদ্যোগ দেশের ডিজিটাল ঋণসেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নেবে।

এমএসএম / এমএসএম

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত